ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা

2026-03-01T17:03:56+00:00
2026-03-01T17:06:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৫:০৩ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ৫:০৬ পিএম
হাসপাতাল পরিদর্শনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সময়ের আলো
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ মার্চ) ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের স্বাস্থ্য সেবার মান আগের চেয়ে উন্নত হচ্ছে। সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট দায়িত্বে যারা রয়েছে তাদের বলব, নিজেদের সীমিত সম্পদ দিয়ে হলেও সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার জন্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তত্ত্বাবধায়ক সেগুলোর চাহিদা প্রেরণ করলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও রোগী ও স্বজনদের চলাচলের জন্য একটি লিফট জেলা প্রশাসন থেকে ব্যবস্থা করে দেওয়া হবে।


নীতিমালা অনুযায়ী, একজন ডাক্তার একই কর্মস্থলে ৩ বছরে বেশি কর্মরত থাকতে পারবে না, কিন্তু হাসপাতালগুলোতে ৫/৭ বছর ধরে ডাক্তাররা কর্মরত রয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিষয়টি আমরা দেখব। দায়িত্ব গ্রহণের কেবল ১০-১২ দিন হলো, আস্তে আস্তে সব ঠিক করা হবে।

হাসপাতাল পরিদর্শনকালে মির্জা ফখরুলের সঙ্গে আরও ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন প্রমুখ।

এফআর


  বিষয়:   ঠাকুরগাঁও  জেনারেল হাসপাতাল  ৫০০ শয্যা  উন্নীত  মির্জা ফখরুল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: