চার দফা দাবিতে ডিগ্রি ৩য় বর্ষ-২০২৩ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

সেশনজট ভুক্তভোগী ডিগ্রি ৩য় বর্ষ-২০২৩ শিক্ষার্থীদের পূর্ণ মূল্যায়ন আবেদনকৃতদের বিশেষ বিবেচনায় এবং ১ সাবজেক্ট পাশ নিশ্চিতকরণসহ চার দফা দাবিতে অবস্থান

2026-03-02T12:06:25+00:00
2026-03-02T12:06:25+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়
চার দফা দাবিতে ডিগ্রি ৩য় বর্ষ-২০২৩ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১২:০৬ পিএম 
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ডিগ্রি ৩য় বর্ষ-২০২৩ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি : সময়ের আলো
সেশনজট ভুক্তভোগী ডিগ্রি ৩য় বর্ষ-২০২৩ শিক্ষার্থীদের পূর্ণ মূল্যায়ন আবেদনকৃতদের বিশেষ বিবেচনায় এবং ১ সাবজেক্ট পাশ নিশ্চিতকরণসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ডিগ্রি ৩য় বর্ষ-২০২৩ শিক্ষার্থীরা।

সোমবার (২ মার্চ ) সকাল সাড়ে ১০টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পালন করা হয়।

শিক্ষার্থীরা তাদের চার দফা দাবি জানিয়ে বলেন, আমরা ডিগ্রি ৩য় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীগণ দীর্ঘ প্রায় ৬ বছর ধরে আমাদের স্নাতক (ডিগ্রি) শিক্ষা সম্পন্ন করতে পারিনি। সেশনজট, পরীক্ষা বিলম্ব, ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা, দেশের রাজনৈতিক অস্থিরতা, জুলাই গণ-অভ্যুত্থান, করোনা মহামারিসহ নানাবিধ সমস্যার কারণে আমাদের শিক্ষাজীবন অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের পুনর্মূল্যায়ন সংক্রান্ত পরীক্ষার ফলাফল গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। কিন্তু ফলাফল প্রকাশের পরও বহু নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী সামান্য নম্বরের ব্যবধানে অকৃতকার্য হিসেবে রয়ে গেছে। এতে আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ব্যর্থ হয়ে যাচ্ছে এবং শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তাদের দাবি উক্ত ফলাফল সুষ্ঠু ও ন্যায়সঙ্গতভাবে মূল্যায়িত হয়নি।


শিক্ষার্থীরা স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে পরীক্ষার খাতা দেখার সুযোগ প্রদান এবং ফলাফল পুনর্মূল্যায়নের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

শিক্ষার্থীরা তাদের ৪ দফা দাবি তুলে ধরে বলেন, প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়ন করা শিক্ষার্থীদের গ্রেস মার্ক প্রদানের মাধ্যমে পাশ নিশ্চিত করতে হবে
এক বিষয় আটকে থাকা শিক্ষার্থীদের বিশেষ ভাবে বিবেচনায় রেখে পাশ নিশ্চিত করতে হবে। পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দেখার সুযোগ প্রদান করতে হবে এবং দ্রুত ফলাফল প্রকাশ করে শিক্ষার্থীদের প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির সুযোগ প্রদান করতে হবে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দাবি  শিক্ষার্থী  জাতীয় বিশ্ববিদ্যালয়  ডিগ্রি  সেশনজট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: