খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আলী

2026-03-02T17:39:35+00:00
2026-03-02T17:39:58+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:৩৯ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৫:৩৯ পিএম  (ভিজিট : ৮৬)
সংগৃহীত ছবি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আলী খামেনি নিহত হওয়ার খবর প্রকাশের এক দিন পর সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। এটা আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন।


এ ঘটনায় শোকসন্তপ্ত ইরানিদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। গতকাল রোববার ইরানের পক্ষ থেকে স্বীকার করা হয় যে হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কয়েকজন নিহত হয়েছেন।

সময়ের আলো/এআর


  বিষয়:   খামেনি  হত্যা  আন্তর্জাতিক  আইন  লঙ্ঘন  বাংলাদেশ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: