ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জীবিত ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা।
রোববার তুরস্কের গণমাধ্যম আনাদোলু এজেন্সিকে তিনি এ তথ্য দেন। নাম প্রকাশ না করার শর্তে ওই উপদেষ্টা বলেন, আমি তার সঙ্গে যোগাযোগে আছি। সব ঠিকঠাক আছে।
তিনি জানান, আহমাদিনেজাদের নিরাপত্তা দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনে আগের দিন হামলা হয়। এতে তার তিনজন দেহরক্ষী-যারা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য-নিহত হয়েছেন।
তবে ওই ভবন থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত তার বাসভবনে কোনো হামলা হয়নি এবং সেটি অক্ষত রয়েছে।
এর আগে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে খবর ছড়িয়েছিল।