বিশেষ ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দেশের বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের প্রতিভা বিকশিত করতে এবং তাদের সাফল্যকে একটি টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে

2026-03-02T22:35:03+00:00
2026-03-02T22:35:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
বিশেষ ক্রীড়াবিদদের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:৩৫ পিএম   (ভিজিট : ১৪৩)
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সংগৃহীত ছবি
দেশের বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের প্রতিভা বিকশিত করতে এবং তাদের সাফল্যকে একটি টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এই ক্রীড়াবিদদের জন্য সুনির্দিষ্ট মাসিক বেতন কাঠামো প্রবর্তন এবং নিয়মিতভাবে জাতীয় লীগ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সব প্রতিবন্ধী ক্রীড়া সংগঠনকে এক ছাদের নিচে আনার পরিকল্পনাও করা হচ্ছে।

গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের দ্বারা পরিচালিত বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে গৌরবময় সাফল্য বয়ে আনছেন, সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে সাধারণ খেলাধুলার মতো তাদের জন্যও পর্যায়ক্রমে জাতীয় লিগ চালুর উদ্যোগ নেওয়া হবে এবং সব প্রতিবন্ধী ক্রীড়া সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসা হবে।’

এ ছাড়া বিক্ষিপ্তভাবে থাকা সব প্রতিবন্ধী ক্রীড়া সংগঠনকে একটি শক্তিশালী ও অভিন্ন প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসার উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়। বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য খেলাধুলাকে জাতীয়করণের মাধ্যমে একটি নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। সরকারের এই পরিকল্পনার ফলে বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর হবে এবং তারা আরও নিবিড়ভাবে খেলাধুলায় মনোনিবেশ করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খেলোয়াড়দের আধুনিক সুযোগ-সুবিধার নিশ্চয়তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বিশেষায়িত ক্রীড়াসামগ্রীর চাহিদা পর্যায়ক্রমে পূরণ করা হবে। তিনি খেলোয়াড় ও সংশ্লিষ্টদের ব্যক্তির চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান জানান এবং দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এই অ্যাথলেটদের সুপ্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।’

সময়ের আলো/আআ



  বিষয়:   বিশেষ  ক্রীড়া  বেতন  কাঠামো  জাতীয়  লিগ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: