‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

2026-03-03T13:58:58+00:00
2026-03-03T13:58:58+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
‘বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ৮০)
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি : সংগৃহীত
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি জানান, ভারত বাংলাদেশের সঙ্গে স্থানীয় সরকার উন্নয়নের ক্ষেত্রে যৌথ উদ্যোগ নিতে আগ্রহী।

প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা প্রসঙ্গে আলোচনা হয়েছে। ভারত বিশেষভাবে চায়, যেসব প্রকল্প ও উদ্যোগ দুই দেশের জন্য লাভজনক হতে পারে, সেগুলোতে ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।

তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকারের উন্নয়ন কার্যক্রমে ভারত বাংলাদেশের সঙ্গে সরাসরি কাজ করতে আগ্রহী। আমাদের লক্ষ্য হলো দুই দেশকে সহযোগিতার মাধ্যমে শক্তিশালী করা এবং জনগণের জন্য সুফল আনা।’
আরও পড়ুন

সাক্ষাতের মাধ্যমে প্রকাশ পেল, বাংলাদেশ-ভারত সম্পর্কের আরও ঘনিষ্ঠতা এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পে যৌথ অংশীদারিত্ব গড়ে তোলার আগ্রহ ভারত সরকারের। এটি দুই দেশের সহযোগিতার নতুন ধাপ হিসেবে দেখা যাচ্ছে।

এএডি/


  বিষয়:   বাংলাদেশ  ভারত  ঢাকা  ভারতীয় হাইকমিশনার  প্রণয় ভার্মা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: