কণ্ঠশিল্পী আসিফের মামলার রায় ৯ মার্চ

আদালত প্রতিবেদক

জাতীয়

চার বোতল বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য

2026-03-03T20:55:40+00:00
2026-03-03T21:01:45+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
কণ্ঠশিল্পী আসিফের মামলার রায় ৯ মার্চ
আদালত প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম  আপডেট: ০৩.০৩.২০২৬ ৯:০১ পিএম
কণ্ঠশিল্পী আসিফ আকবর। সংগৃহীত ছবি
চার বোতল বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার জন্য আগামী ৯ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গত বৃহস্পতিবার এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই মো. জামাল উদ্দিন ও পুলিশ পরিদর্শক শাহিনুর ইসলাম আদালতে হাজির হয়ে সাক্ষ্য প্রদান করেন। এ সময় ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। তাদের জেরা শেষ হওয়ায় আদালত যুক্তি উপস্থান ও রায়ের জন্য দিন ধার্য করেন। 

Advertisement

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ৬ জুন তেজগাঁও থানার অন্তর্ভুক্ত পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্টের অফিস থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের সময় আসিফ আকবরের অফিস কক্ষে চার বোতল অবৈধ টাকিলা মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা- নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদফতরে পাঠানো হয়। লাইসেন্স ব্যতীত বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার এসআই প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। 

পরবর্তীতে মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসআই মো. জামাল উদ্দিন তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০২৪ সালের ২৫ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলাটিতে তিন জনের সাক্ষ্য গ্রহণ শেষ করেছেন আদালত। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   কণ্ঠশিল্পী  আসিফের মামলার রায়  ৯ মার্চ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: