কুসুম সিকদারের কণ্ঠে নাতে রাসুল

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অভিনয়ের পাশাপাশি গানও করেন কুসুম সিকদার। তবে এবার গাইলেন ইসলামি গান। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা

2026-03-04T05:22:40+00:00
2026-03-04T05:22:40+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
কুসুম সিকদারের কণ্ঠে নাতে রাসুল
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৫:২২ এএম 
কুসুম সিকদার। সংগৃহীত ছবি
অভিনয়ের পাশাপাশি গানও করেন কুসুম সিকদার। তবে এবার গাইলেন ইসলামি গান। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। এআই প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে এই নাতে রাসুলের মিউজিক ভিডিও। 

ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজের পরিকল্পনায় ভিডিওটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। সম্প্রতি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে এই গানটি।

কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তার কোনো গান। সবশেষ ২০১৭ সালে প্রকাশ পেয়েছিল তার গাওয়া ‘নেশা’ শিরোনামের গানটি।

নজরুল একাডেমি থেকে নজরুলসংগীত এবং ধ্রুপদি সংগীতে কোর্স করেছেন কুসুম সিকদার। তাই নজরুলের এই নাতে রাসুল গাওয়া সহজ হয়েছে তার জন্য। কুসুম সিকদার বলেন, আমি মূলত নজরুল সংগীতশিল্পী। তাই কাজী নজরুল ইসলামের গান দিয়ে ফেরাটা ভীষণ ভালো লাগছে। 


২০১৭ সালে শেষ গান প্রকাশ পেয়েছিল। এ ছাড়া আরকেটি ব্যতিক্রম বিষয় হলো মিউজিক ভিডিও তৈরি হয়েছে এআই দিয়ে। প্রযুক্তিগত দিক থেকে পুরো পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরাও এর সঙ্গে তাল মেলাচ্ছি, এটা ভালো দিক।

সম্প্রতি কুসুম সিকদার শেষ করেছেন ‘পাপ কাহিনী ২’ ওয়েব সিরিজের শুটিং। এটি কুসুম সিকদার অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। প্রেম, পরকীয়া, প্রতারণা এবং প্রতিশোধের গল্পে এটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। গত বছর মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ সিরিজটিও তিনি পরিচালনা করেছেন।

সবকিছু ঠিক থাকলে এই রোজার ঈদে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে পাপ কাহিনী ২।  শিগগিরই এই সিরিজের ডাবিং শুরু করবেন তিনি।  ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেন তিনি। 

সময়ের আলো/এআর



  বিষয়:   কুসুম সিকদার 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: