সেমিফাইনালে আগে ব্যাটিংয়ে দ. আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করবে দক্ষিণ আফ্রিকা।বুধবার (৪ মার্চ) ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস

2026-03-04T19:28:09+00:00
2026-03-04T19:28:09+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
খেলা
সেমিফাইনালে আগে ব্যাটিংয়ে দ. আফ্রিকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম 
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করবে দক্ষিণ আফ্রিকা। 

বুধবার (৪ মার্চ) ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে অপ্রতিরোধ্য এইডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। তারা জিতেছে ৭ ম্যাচের সবকটিতে।



দীর্ঘদিনের ‘চোকার্স’ অপবাদ ঝেড়ে ফেলে এবার বিশ্বকাপ জিততে আত্মবিশ্বাসী দলটি। গতবারের রানার্সআপরা সুপার এইটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারিয়েছে।

অন্যদিকে নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠেছে পাকিস্তানের চেয়ে ভালো নেট রান রেটের সৌজন্যে। গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও, কলকাতার মাঠে সেই হারের আজ প্রতিশোধ নিতে মরিয়া মিচেল স্যান্টনারের দল।

সময়ের আলো/এআর

  বিষয়:   সেমিফাইনাল  ব্যাটিং  দ. আফ্রিকা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: