মহাসড়কে ঝরল সাবেক বিজিবি সদস্যের প্রাণ

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলে যাত্রীবাহী বাসের চাপায় মো. বুলবুল আক্তার (৬৪) নামে এক সাবেক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে।বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় নড়াইল-যশোর মহাসড়কের

2026-03-04T21:45:37+00:00
2026-03-04T21:45:54+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
মহাসড়কে ঝরল সাবেক বিজিবি সদস্যের প্রাণ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৯:৪৫ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ৯:৪৫ পিএম
নড়াইল জেলা হাসপাতাল। ছবি : সময়ের আলো
নড়াইলে যাত্রীবাহী বাসের চাপায় মো. বুলবুল আক্তার (৬৪) নামে এক সাবেক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। 

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত বুলবুল আক্তার নড়াইল পৌর এলাকার কুড়িগ্রাম গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নিজের মোটরসাইকেল নিয়ে কুড়িগ্রামের বাসা থেকে বের হয়েছিলেন বুলবুল আক্তার। তিনি নড়াইল-যশোর মহাসড়কে ওঠার সময় যশোর থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন।


স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুলবুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এফআর


  বিষয়:   নড়াইল  মহাসড়ক  ঝরল  সাবেক  বিজিবি  সদস্য  প্রাণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: