টস হেরে ব্যাটিংয়ে ভারত

ক্রীড়া ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বৃহস্পতিবার (৫ মার্চ) মুখোমুখি হচ্ছে ভারত

2026-03-05T20:24:04+00:00
2026-03-05T20:24:04+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
টস হেরে ব্যাটিংয়ে ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:২৪ পিএম 
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বৃহস্পতিবার (৫ মার্চ) মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। 


Advertisement
এর আগে, সুপার এইটের খেলায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেরা চারের টিকিট কেটেছে ইংল্যান্ড। দুই নম্বর গ্রুপে তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে ইংলিশরা। এদিকে, এক নম্বর গ্রুপে তিন ম্যাচের মধ্যে দুটোতে জিতেছে ভারত। তারা হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ফলে, গ্রুপ রানার্সআপ হয়েই সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা। 

ভারত একাদশ : অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদিপ সিং ও জাস্প্রিত বুমরাহ। 

ইংল্যান্ড একাদশ : ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, আদিল রশিদ ও জোফরা আর্চার। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   টস  হেরে ব্যাটিংয়ে  ভারত 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: