বিশ্বকাপে সাকিবের খেলা নিয়ে যা বললেন কোচ

নিজস্ব প্রতিবেদক

খেলা

নির্বাসনে থাকা সাবেক সংসদ সদস্য ও ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের জাতীয় দলের জার্সিতে তার ফেরা নিয়ে আলোচনা শুরু

2026-03-05T21:24:11+00:00
2026-03-05T21:48:24+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপে সাকিবের খেলা নিয়ে যা বললেন কোচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ৯:৪৮ পিএম
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ফাইল ছবি
নির্বাসনে থাকা সাবেক সংসদ সদস্য ও ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের জাতীয় দলের জার্সিতে তার ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন ছিল আসন্ন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরবেন সাকিব, তবে শেষ পর্যন্ত সেটি হচ্ছে না।

বৃহস্পতিবার (৫ মার্চ) মিরপুরে এসব বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন কোচ সোহেল ইসলাম। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সাকিবকে দলে দেখলে অবাক হবেন কি না? জবাবে তিনি বলেন, না, অবাক হবো কেন?

সাকিবের মামলার সমাধান হলে তার খেলা নিয়ে কোনো বাধা দেখছেন না সোহেল, যেসব সমস্যা আছে, এগুলো না থাকলে সাকিব আমাদের জন্য সবসময় ভালো চয়েস। সে টিমে খেলবে এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। তার খেলার মান নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নেই।

পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের জন্য দলে নতুন মুখও দেখতে চান সোহেল। তিনি বলেন, এখন ২৬ চলছে, এরপর সাতাশ। বেশি লম্বা সময়ের ব্যাপার না। অনেকগুলো ওয়ানডে আছে এই সময়ে। খুব সীমিত প্লেয়ার নিয়ে দৌড়ানো থেকে অপশন রাখা উচিৎ। কোন সিরিজে দেখব এগুলো সিলেক্টর, হেড কোচ, ক্রিকেট অপ্সে যারা আছেন তারা প্ল্যান করবেন। বাঞ্চটা বড় হলে দেখার ক্ষেত্রও বড় থাকে। ২৭ আসতে আসতে দেখা যাবে ভালো দল তৈরি করতে পারব।

/এমএইচআর 



  বিষয়:   সাকিব  বিশ্বকাপ  কোচ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: