এবার ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

এবার ইসরায়েলের অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা বহর লক্ষ্য করে পৃথক দুটি বড় ধরনের হামলা

2026-03-06T02:35:58+00:00
2026-03-06T02:35:58+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
এবার ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২:৩৫ এএম 
প্রতীকী ছবি
এবার ইসরায়েলের অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা বহর লক্ষ্য করে পৃথক দুটি বড় ধরনের হামলা চালিয়েছে হিজবুল্লাহ। 

শুক্রবার (৬ মার্চ) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে তিবেরিয়াস লেকের পশ্চিমে অবস্থিত ‘নাফতালি’ সামরিক ঘাঁটিতে বিপুল পরিমাণ মিসাইল ও রকেট নিক্ষেপ করেছে। 

স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে চালানো এই হামলাকে বৈরুতের দক্ষিণ শহরতলিসহ লেবাননের বিভিন্ন জনপদে ইসরায়েলি বিমান হামলার ‘প্রতিশোধ’ হিসেবে বর্ণনা করেছে সংগঠনটি।

এর আগে পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করে, তারা দক্ষিণ লেবাননের মারকাবা নামক স্থানে ইসরায়েলি সামরিক যানবাহনের একটি বড় সমাবেশের ওপর হামলা চালিয়েছে।

স্থানীয় সময় বিকেল ৫টার দিকে চালানো এই অভিযানে বেশ কিছু ইসরায়েলি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। 

প্রসঙ্গত, লেবানন সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন রুখতে হিজবুল্লাহর যোদ্ধারা ধারাবাহিক এই আক্রমণ চালাচ্ছে।

এফআর


  বিষয়:   হিজবুল্লাহ  হামলা  লণ্ডভণ্ড  ইসরায়েলি  সামরিক ঘাঁটি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: