হুথিদের দখলে ইয়েমেনের মোখা বন্দর, বাড়ল জ্বালানি সংকটের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের চারটি সরকারি সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে।

2026-09-10T18:47:32+00:00
2026-09-10T18:47:32+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হুথিদের দখলে ইয়েমেনের মোখা বন্দর, বাড়ল জ্বালানি সংকটের শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম 
হুথিদের দখলে ইয়েমেনের মোখা বন্দর। ছবি : সংগৃহীত
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে নিয়েছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইয়েমেনের চারটি সরকারি সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে। এ ঘটনায় লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

সামরিক সূত্রগুলোর দাবি, মোখা দখলের পাশাপাশি হুথিরা কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জে হামলা চালাচ্ছে। বাব আল-মান্দেব প্রণালির ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত করতে এ তৎপরতা চালানো হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাব আল-মান্দেব লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ নৌপথ। ইয়েমেনের উপকূল থেকে জিবুতি ও ইরিত্রিয়ার মধ্যবর্তী এ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলো থেকে ইউরোপমুখী তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। সুয়েজ খাল ও মিসরের লোহিত সাগর উপকূলের পাইপলাইন হয়ে এসব পণ্য ইউরোপে পৌঁছায়। এ পথে এশিয়াগামী বিভিন্ন পণ্য এবং রাশিয়ার তেলও পরিবহন করা হয়।

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরবও জ্বালানি পরিবহনে লোহিত সাগরের নৌপথের ওপর বেশি নির্ভরশীল। ফলে বাব আল-মান্দেবেও অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আরও চাপে পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক সৌদি বাহিনী লোহিত সাগরের উপকূল ধরে দক্ষিণ দিকে ধুবাবের দিকে সরে যাচ্ছে বলে সামরিক  জানিয়েছে সূত্রগুলো।  

বাব আল-মান্দেব প্রণালির কাছেই অবস্থিত ধুবাব। এর বিপরীতে রয়েছে পেরিম দ্বীপ। সামরিক সূত্রগুলোর মতে, ধুবাব ও পেরিমের নিয়ন্ত্রণ প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ।

সৌদির সতর্কবার্তা ইরানকে

ইয়েমেনে হুথিদের তৎপরতা ঠেকাতে ইরানকে তাদের মিত্রদের নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। সংকট আরও ছড়িয়ে পড়া ঠেকাতে পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে এ বার্তা পাঠানো হয়েছে বলে সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্র জানিয়েছে।

একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার পাকিস্তান তেহরানকে সৌদির এ বার্তা পৌঁছে দেয়। তবে ইরানের জবাব ছিল, ‘হুথিদের নিয়ন্ত্রণ করে না ইরান।’


এদিকে বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতে চতুর্থবারের মতো জরুরি সতর্কতা জারি করেছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। হুথিদের হামলার মধ্যেই ২৪ ঘণ্টায় কয়েক দফা এ সতর্কতা জারি করা হয়।

ইরান-সমর্থিত আঞ্চলিক জোট ‘প্রতিরোধের অক্ষ’-এর অংশ হিসেবে পরিচিত হুথিরা গাজা যুদ্ধের সময় ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। একই সঙ্গে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা চালিয়েছে তারা।

যুদ্ধ শেষ হওয়ার সময়সীমা নিয়ে ট্রাম্পের মন্তব্য

ইয়েমেনে সংঘাত বাড়ার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে যেতে পারে। তার দাবি, ইরান আর বেশিদিন সংঘাত চালিয়ে যেতে পারবে না এবং তারা নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে।

তবে পরে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের শীর্ষ কয়েকজন উপদেষ্টা ট্রাম্পকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন যে সংঘাত তার বর্তমান মেয়াদের শেষ পর্যন্ত, অর্থাৎ ২০২৯ সালের জানুয়ারি পর্যন্তও গড়াতে পারে। রয়টার্স অবশ্য এ তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হতো। সম্প্রতি ওই প্রণালি দিয়ে জাহাজ চলাচল কিছুটা বাড়লেও চলতি মাসে নতুন করে সংঘাত শুরু হওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। প্রাথমিক জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্য অনুযায়ী, বুধবার মাত্র সাতটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা ১০ দিনের গড়ের তুলনায় প্রায় অর্ধেক।

সূত্র : রয়টার্স

সময়ের আলো/জেডি  
  বিষয়:   ইয়েমেন  মোখা বন্দর  দখল  হুথি  জ্বালানি সংকট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: