মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।তেহরানে

2026-10-27T04:20:02+00:00
2026-10-27T04:20:02+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:২০ এএম 
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইসরায়েলের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে মুসলিমপ্রধান দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে বৈঠকের পর তিনি এ আহ্বান জানান।

পেজেশকিয়ান বলেন, ‘আমাদের এমনটা হতে দেওয়া যাবে না যে জায়নবাদী শাসনব্যবস্থা যখন ইচ্ছা, তখন যেকোনো ব্যক্তি বা দেশের বিরুদ্ধে গুপ্তহত্যা ও আগ্রাসন চালাবে।’

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি নিশ্চিত, ইসলামি দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে সমন্বিত অবস্থান নিলে এ ধরনের কর্মকাণ্ড আর ঘটবে না।’ ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তার এ বক্তব্য তুলে ধরা হয়।


এদিকে চাপের মুখে ইরান আত্মসমর্পণ করবে—এমন ধারণাও প্রত্যাখ্যান করেছেন পেজেশকিয়ান। তিনি বলেন, ‘ইরানি জাতিকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে—এ ধারণা মিথ্যা ও ভিত্তিহীন।’ 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মুসলিম দেশ  ঐক্যবদ্ধ  আহ্বান  পেজেশকিয়ান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: