ইরানের সঙ্গে সংকট নিরসনে আলোচনার আহ্বান সৌদির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চলমান সংকট নিরসনে উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে কাতার ও পাকিস্তানের

2026-10-27T02:42:30+00:00
2026-10-27T02:42:30+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের সঙ্গে সংকট নিরসনে আলোচনার আহ্বান সৌদির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:৪২ এএম 
ইরানের সঙ্গে সংকট নিরসনে আলোচনার আহ্বান সৌদির। ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান সংকট নিরসনে উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন জানিয়ে দেশটি বলেছে, আঞ্চলিক সংঘাতের নতুন করে সামরিক উত্তেজনা এড়াতে আলোচনার পথ খুলতে হবে।

সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের তেহরান সফর এবং ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছিল আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় সংলাপ এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ।

বিবৃতিতে বলা হয়, চলমান সংকটে জড়িত সব পক্ষের উচিত ওই সফরের ফলাফল এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতা উদ্যোগে ইতিবাচক ও গঠনমূলক সাড়া দেওয়া। সংকট নিরসনে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, নতুন করে সামরিক উত্তেজনা এড়ানো, সংকটের অবসানে সমঝোতায় পৌঁছানো এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-নিরাপত্তা জোরদার করতে আলোচনার পথ তৈরি করা জরুরি।

এর আগে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও জনকূটনীতি-বিষয়ক রাষ্ট্রদূত রায়েদ ক্রিমলি জানান, প্রিন্স খালিদ বিন সালমানের নেতৃত্বে সৌদি প্রতিনিধিদল তেহরানে বৈঠকে অংশ নিচ্ছে। এতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনও অংশ নিচ্ছেন।


ক্রিমলি বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতাভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে বৈঠক করবেন।

তিনি আরও বলেন, চলমান সংকটে উত্তেজনা কমানো এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন করার ধারাবাহিক উদ্যোগের অংশ এই সফর। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিভুক্ত দেশগুলোর ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করেছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় ওই চুক্তিভুক্ত দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরান  সংকট নিরসন  আলোচনা  আহ্বান  সৌদি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: