গির্জায় বন্দুক হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জর্ডানে গির্জায় বন্দুক হামলায় প্রাণহানির ঘটনার জেরে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান। সিরিয়ার দারা ও সুয়েইদা প্রদেশের অন্তত চারটি স্থানে

2026-10-27T06:44:22+00:00
2026-10-27T06:50:02+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
গির্জায় বন্দুক হামলার জেরে সিরিয়ায় জর্ডানের বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:৪৪ এএম  আপডেট: ২৭.১০.২০২৬ ৬:৫০ এএম
২৬শে অক্টোবর, জর্ডানের সামরিক বাহিনীর সদস্যরা কারাক প্রদেশের হামুদ গ্রামে গির্জায় সংঘটিত এক ভয়াবহ গোলাগুলির ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। ছবি : সংগৃহীত
জর্ডানে গির্জায় বন্দুক হামলায় প্রাণহানির ঘটনার জেরে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডান। সিরিয়ার দারা ও সুয়েইদা প্রদেশের অন্তত চারটি স্থানে সোমবার সন্ধ্যায় চালানো এসব হামলায় তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। 

জর্ডানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। শুক্রবার জর্ডানের কারাক গভর্নরেটের একটি গির্জায় বন্দুক হামলার প্রতিশোধ হিসেবে এ অভিযান চালানো হয়। ওই হামলায় অন্তত ৯ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছিলেন।

জর্ডানের সামরিক বাহিনীর দাবি, সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করেই পাল্টা হামলা চালানো হয়েছে। এতে সশস্ত্র গোষ্ঠীগুলোর অনেক সদস্য নিহত ও আহত হয়েছেন এবং তাদের বেশ কয়েকটি যানবাহন ধ্বংস হয়েছে। তবে সিরিয়ার সরকার এ সমন্বয়ের দাবি অস্বীকার করে জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, দারা ও সুয়েইদা প্রদেশের অন্তত চারটি স্থানে হামলা হয়েছে। দারার আল তাই গ্রামে একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও তিন শিশু রয়েছেন। এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।

দারার আল শাইয়াহ এলাকায় দ্বিতীয় হামলায় ৮০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। একই প্রদেশের আইন আল বাসাল এলাকার মুজাইরিব শহরে একটি আবাসিক ভবনে হামলা হলেও সেখানে কেউ হতাহত হননি। সুয়েইদা প্রদেশের শাহবা শহরে আরেকটি আবাসিক ভবনে হামলায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।

হামলার পর সিরিয়ার সীমান্ত কর্তৃপক্ষ জর্ডানের সঙ্গে নাসিব সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। ফলে দুই দেশের মধ্যে ওই পথে যাত্রী ও বাণিজ্যিক পণ্য পরিবহন বন্ধ রয়েছে। নাসিবই জর্ডান ও সিরিয়ার মধ্যে যাত্রী ও বাণিজ্যিক পণ্য চলাচলের একমাত্র সীমান্তপথ।

এর আগে সোমবার গির্জায় হামলায় জড়িত থাকার সন্দেহে দুই ভাই ও তাদের ভগ্নিপতিকে গ্রেপ্তার করে জর্ডানের নিরাপত্তা বাহিনী। আল জাদিদা গ্রামে অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি হয়। জর্ডান সরকারের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সন্দেহভাজনরা গুরুতর আহত হন।

শুক্রবার রাজধানী আম্মানের প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে কারাকের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় শেষকৃত্য অনুষ্ঠানে তিন বন্দুকধারী গুলি চালায়। এতে অন্তত ৯ জন নিহত হন। ঘটনার পর জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেন। হামলার জন্য দায়ীদের ‘সবচেয়ে কঠোর শাস্তি’ দেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি দেশের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দেন তিনি।

কারাকে খ্রিষ্টান সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস রয়েছে। জর্ডানের ১ কোটি ১৫ লাখ মানুষের মধ্যে খ্রিষ্টানদের সংখ্যা প্রায় ৩ লাখ। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   গির্জা  বন্দুক হামলা  সিরিয়া  জর্ডান  বিমান হামলা 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: