যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোনবাহী জাহাজে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে টালমাটাল পুরো মধ্যপাচ্য। হামলা পাল্টা হামলায় প্রতি মুহুর্তে আতঙ্কে মধ্যপ্রাচ্যের সব দেশের বাসিন্দারা। এবার মার্কিন বাহিনীর

2026-03-06T20:28:40+00:00
2026-03-06T20:28:40+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোনবাহী জাহাজে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:২৮ পিএম 
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোনবাহী জাহাজে আগুন
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের কারণে টালমাটাল পুরো মধ্যপাচ্য। হামলা পাল্টা হামলায় প্রতি মুহুর্তে আতঙ্কে মধ্যপ্রাচ্যের সব দেশের বাসিন্দারা। এবার মার্কিন বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনীর একটি ড্রোনবাহী যুদ্ধজাহাজে আগুন ধরে যাওয়া-সহ গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দীয় কমান্ড (সেন্টকোম)-এর মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য জানিয়েছেন। 


বৃহস্পতিবার সামাজিক যোগযোগামাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় অ্যাডমিরাল কুপার বলেন, ‘ইরানের পুরো নৌবাহিনীকে ডুবিয়ে দেওয়া আমাদের মিশন এবং এই মিশন থেকে আমরা পিছপা হবো না। আজ আমরা ইরানি নৌবাহিনীর একটি ড্রোনবাহী জাহাজ ধ্বংস করেছি। এই ড্রোন ক্যারিয়ারটির আকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার বিমানবাহী জাহাজগুলোর মতো। আমাদের হামলার পর ইরানি জাহাজটিতে আগুন ধরে গেছে।’ 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এক্স বার্তায় অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছেন, এ পর্যন্ত ইরানের ৩০টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন নৌবাহিনী। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   যুক্তরাষ্ট্রের হামলা  ইরান  ড্রোনবাহী জাহাজ  আগুন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: