বকশীগঞ্জে দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, চালকের আহাজারি!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

সারাদেশ

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে আকালু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের অটোভ্যান ছিনতাই করে নিয়েছে অজ্ঞাত ছিনতাইকারী।শুক্রবার (৬

2026-03-07T13:01:03+00:00
2026-03-07T13:01:03+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বকশীগঞ্জে দিন দুপুরে অটোভ্যান ছিনতাই, চালকের আহাজারি!
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:০১ পিএম 
অটোভ্যান চালকের মাটিতে গড়াগড়ি করে আহাজারি। ছবি : সময়ের আলো
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে আকালু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের অটোভ্যান ছিনতাই করে নিয়েছে অজ্ঞাত ছিনতাইকারী।
  
শুক্রবার (৬ মার্চ) বিকালে বকশীগঞ্জ পৌর এলাকার নামাপাড়া থেকে অজ্ঞাত এক ব্যক্তি যাত্রী সেজে গাড়িতে উঠে মাঝপথে নামাপাড়া এলাকায় অটোভ্যান চালক আকালু মিয়াকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে অটোভ্যানিটি ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ওই ছিনতাইকারী। 

ভ্যান চালক আকালু মিয়া উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়া কান্দা গ্রামের ছমির আলী ফকিরের ছেলে।  

Advertisement

ভুক্তভোগী আকালু মিয়া বলেন, আমি এ অটোভ্যান চালিয়েই আমার সংসার চালাইতাম, এখন আমি কি করে খাব, সমিতির কিস্তি দিব কি দিয়ে, আমি এখন অসহায়।
এনিয়ে ওই বৃদ্ধ মাটিতে গড়াগড়ি করে আহাজারি করতে থাকা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। অনেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, অটোভ্যান ছিনতাই হওয়ার খবর শোনার পরই পুলিশ পৌর বাজার এলাকার সিসি ফুটেজ সংগ্রহ করেছে কিন্তু ঘটনাটি গ্রামের মধ্যে হওয়ায় কোন প্রকার ফুটেজ পাওয়া যায়নি, তবে আমরা চেষ্টা করছি ছিনতাইকারীকে শনাক্ত করার।

সময়ের আলো/জোই 
  বিষয়:   বকশীগঞ্জ  অটোভ্যান ছিনতাই  চালক  আহাজারি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: