সীতাকুণ্ডে ইরা হত্যা, পরিবারের পাশে এমপি আসলাম চৌধুরী

সীতাকুণ্ড ( চট্টগ্রাম ) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ডের শিকার সাত বছর বয়সী শিশু জান্নাতুল নাইমা ইরার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-৪

2026-03-07T13:44:32+00:00
2026-03-07T13:44:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে ইরা হত্যা, পরিবারের পাশে এমপি আসলাম চৌধুরী
সীতাকুণ্ড ( চট্টগ্রাম ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:৪৪ পিএম 
নবনির্বাচিত সংসদ সদস্য আসলাম চৌধুরী। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ডের শিকার সাত বছর বয়সী শিশু জান্নাতুল নাইমা ইরার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ আসলাম চৌধুরী।

শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর তিনি উপজেলার কুমিরা ইউনিয়নের মসজিদ্দা মাস্টার এলাকায় ইরার বাড়িতে গিয়ে নিহতের বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা জানান এবং ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এই সময় আসলাম চৌধুরী নিহত ইরার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন এবং তিনি পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। তিনি বলেন, একটি সাত বছরের নিষ্পাপ শিশুর ওপর এমন নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সীতাকুণ্ডের মাটিতে এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার হতে হবে।


ঘটনার প্রধান অভিযুক্ত বাবু শেখ সম্পর্কে আসলাম চৌধুরী বলেন, ঘাতক বাবু শেখ একজন পেশাদার অপরাধী বা মানসিকভাবে বিকৃত হতে পারে, যা স্থানীয়দের আলোচনায় উঠে এসেছে। ইতোপূর্বেও সে বিভিন্ন মামলায় সাজা খেটেছে। এই নৃশংস ঘটনার জন্য তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। তিনি আরও জানান, ভবিষ্যতে সীতাকুণ্ডে এমন জঘন্য অপরাধ রোধে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।

উলেখ্য, গত রোববার সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ইকো-পার্ক সংলগ্ন পাহাড়ি এলাকায় পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশী বাবু শেখ (৪৮) শিশু ইরাকে নিয়ে গিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। টানা তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত বুধবার ইরার মৃত্যু হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   সীতাকুণ্ড  ইরা হত্যা  পরিবার  এমপি  আসলাম চৌধুরী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: