শিশু ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার বিক্রমশ্রী

2026-03-07T14:04:54+00:00
2026-03-07T21:45:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শিশু ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২:০৪ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ৯:৪৫ পিএম
সংগৃহীত ছবি
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার বিক্রমশ্রী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত ৯ বছর বয়সি শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশুটিকে ঘরে রেখে তার মা বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন, ঘরের আড়ার সঙ্গে মেয়ের দেহ ঝুলছে এবং তার নিম্নাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একই গ্রামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

নিহত শিশুটির মা বলেন, আমি ভাত খেয়ে মেয়েকে ঘরে রেখে গিয়েছিলাম। মাঠ থেকে ফিরে দেখি ঘরের আড়ার সঙ্গে সে ঝুলছে। তার পরনের কাপড় এলোমেলো ছিল এবং শরীর থেকে রক্ত ঝরছিল। আমি আমার সন্তানের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

বারহাট্টা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝুলিয়ে রাখার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ ও ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   দুর্গন্ধ  পথচারী  ডাক বিভাগ  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: