ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের ভূখণ্ডে কোনো হামলা না হলে প্রতিবেশী দেশগুলোর ওপর আর আক্রমণ চালানো হবে না। সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই তিনি এই অবস্থান পরিষ্কার করেছেন।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান আত্মরক্ষার নীতিতে বিশ্বাস করে এবং অন্য দেশগুলোর বিরুদ্ধে অকারণে হামলা চালাতে চায় না। তিনি আরও জানান, সাম্প্রতিক কয়েক দিনে যে হামলাগুলো প্রতিবেশী দেশগুলোর দিকে গেছে, সেগুলোর জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন এবং সংশ্লিষ্ট দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন।
তিনি জোর দিয়ে বলেন, যদি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলা না হয়, তাহলে তেহরানও তাদের লক্ষ্য করে আর কোনো সামরিক অভিযান চালাবে না।
/ইউএমএইচ