বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ ১ নারী আটক

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনায় ৫টি বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ সুরাইয়া পারভিন সুমি নামে এক নারীকে আটক করেছে পুলিশ।শনিবার (৭ ই মার্চ) সকালে ঢাকা

2026-03-07T17:58:01+00:00
2026-03-07T17:58:01+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ ১ নারী আটক
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:৫৮ পিএম 
আটক হওয়া সুরাইয়া পারভিন সুমি। ছবি : সময়ের আলো
খুলনায় ৫টি বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ সুরাইয়া পারভিন সুমি নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 
শনিবার (৭ ই মার্চ) সকালে ঢাকা সাতক্ষীরা রুটের নিজখামার এলাকায় মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঢাকা-সাতক্ষীরা মহাসড়কে চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও খুলনা মেট্রোপলিটন পুলিশ। 

এসময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে সুমি নামে এক যাত্রীর ব্যাগ থেকে ২টি বিদেশি রিভলবার, ৩টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিলো বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। 

আটক হওয়া সুমির নামে এর আগেও মাদক মামলা রয়েছে।

কেএমপি উপ পুলিশ কমিশনার মো. তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   খুলনা  বিদেশি  অস্ত্র  গোলাবারুদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: