মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের সময়সীমা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদন অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে। এর মধ্য দিয়ে নির্ধারিত সময়সীমা বাতিল করল দেশটির সরকার।দেশটির

2026-03-07T23:05:24+00:00
2026-03-07T23:24:31+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
প্রবাস
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের সময়সীমা বেড়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১১:০৫ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ১১:২৪ পিএম  (ভিজিট : ২৩৩)
সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদন অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানো হয়েছে। এর মধ্য দিয়ে নির্ধারিত সময়সীমা বাতিল করল দেশটির সরকার। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পোস্টে জানিয়েছে, এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুসাত সেহেন্তি পেঙ্গুরুসান পেকেরজা আসিং (ওএসসি কেডিএন)-এ বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। 

তবে সাম্প্রতিক সিদ্ধান্তে সেই সময়সীমা বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে ওএসসি কেডিএন-এর মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদন নির্দিষ্ট কোনো সময়সীমা ছাড়াই করা যাবে। তবে এসব আবেদন সরকারের বিদ্যমান নীতিমালা ও বিধিবিধানের আওতায় বিবেচনা করা হবে। 


এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে আবেদনকারীদের ওএসসি কেডিএন-এর অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে। নির্ধারিত এই সিস্টেমের মাধ্যমে সময় নিয়ে সংশ্লিষ্ট অফিসে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

সিস্টেমটি ব্যবহার করতে আবেদনকারীরা এই লিংকে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া বিষয়টি নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা অতিরিক্ত তথ্যের প্রয়োজন হলে [email protected] ই-মেইল ঠিকানায় যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সময়ের আলো/এআর


  বিষয়:   মালয়েশিয়া  নিয়োগ 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: