ইরানের পাল্টা হামলায় ২২০ মার্কিন সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তিন দেশে ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় গত ২৪ ঘণ্টায় ২২০ মার্কিন সেনা ও কমান্ডার নিহত বা আহত হয়েছে। স্থানীয়

2026-03-08T11:31:47+00:00
2026-03-08T11:37:53+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের পাল্টা হামলায় ২২০ মার্কিন সেনা হতাহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১১:৩১ এএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ১১:৩৭ এএম
সংগৃহীত ছবি
তিন দেশে ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় গত ২৪ ঘণ্টায় ২২০ মার্কিন সেনা ও কমান্ডার নিহত বা আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার (৭ মার্চ) ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র  তথ্য জানিয়েছেন।

ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি  বলেন, হামলায় ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। খবর প্রেস টিভির

Advertisement
ইব্রাহিম জোলফাঘারি বলেন, বাহরাইনে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিটে চালানো ইরানি হামলায় ২১ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমানঘাঁটিতে হামলার সময় প্রায় ২০০ জন মার্কিন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছেন। এছাড়া পারস্য পসাগরের উত্তর অংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।



এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালায়। ইরানের দাবি, এর প্রায় আট মাস আগে তারা উসকানিমূলক হামলা চালিয়ে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতেও আঘাত হানে।

ইরানের দাবি, ওই হামলায় ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, শত শত বেসামরিক নাগরিক এবং বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হন।

এর জবাবে ইরান দ্রুত পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরায়েল অধিকৃত অঞ্চলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

ইরানি কর্মকর্তারা বলেছেন, হামলাগুলো কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনা ও স্বার্থকে লক্ষ্য করে চালানো হচ্ছে। তারা আরও দাবি করেন, যেসব দেশের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি রয়েছে, সেই দেশগুলোর প্রতি ইরানের কোনো শত্রুতা নেই এবং তাদের সার্বভৌমত্বকে সম্মান করা হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ইরানে  পাল্টা হামলায়  মার্কিন সেনা  হতাহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: