পাম্পে যুবক হত্যায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহে তেল পাম্পে কর্মচারীদের মারধরে যুবকের মৃত্যুর ঘটনায় ৩টি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বাসের

2026-03-08T13:03:57+00:00
2026-03-08T13:03:57+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পাম্পে যুবক হত্যায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১:০৩ পিএম 
ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে পোড়ানো বাস। ছবি : সময়ের আলো
ঝিনাইদহে তেল পাম্পে কর্মচারীদের মারধরে যুবকের মৃত্যুর ঘটনায় ৩টি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে বাসের শ্রমিকরা।

রোববার (৮ মার্চ) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সড়ক অবরোধ শুরু হয়।

Advertisement
সকাল সাড়ে ৮টার দিকে পোড়া বাস নিয়ে অবরোধ শুরু হয়। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সব প্রকার যানচলাচল। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। পরে বাসে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেফতারের আশ্বাসে ২ ঘণ্টা পর অবরোধ তুলে দেয় শ্রমিকরা।


শনিবার সন্ধ্যায় শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পের কর্মচারীদের পিটুনিতে নিহত হয় যুবক নিরব হোসেন। এ ঘটনায় রাতে শহরের আরাপপুরে একটি তেল পাম্প ভাঙচুর ও রাত ১টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালে ৩ টি বাসে আগুন নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন বলেন, রাতে বাসে যারা আগুন নিয়ে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। শ্রমিকদের আশ্বাস নেওয়ার পর রাস্তা রাস্তা ছেড়ে দিয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পাম্প  যুবক হত্যা  বাসে আগুন  প্রতিবাদ  সড়ক অবরোধ  শ্রমিক  ঝিনাইদহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: