মহাসড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক ২ যুবক

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়ায় মহাসড়কে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৭ মার্চ) রাতে বিশেষ অভিযান

2026-03-08T17:02:06+00:00
2026-03-08T17:02:06+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মহাসড়কে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক ২ যুবক
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:০২ পিএম 
পরিবহনে চাঁদাবাজির সময় পুলিশের হাতে আটক দুই যুবক। সংগৃহীত ছবি
চাঁদপুরের কচুয়ায় মহাসড়কে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) রাতে  বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন আকানিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪) ও পলাশপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে জাহিদ হাসান ফরহাদ (২৩)।

পুলিশ জানায়, হাজীগঞ্জ-গৌরিপুর মহাসড়কের কচুয়া এলাকার নিউ লাইফ হাসপাতালের সামনে মহাসড়কে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়া সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে চাঁদা আদায়ের আলামত উদ্ধার করা হয়। 


এ ঘটনায়  উপ-পরিদর্শক (এসআই) নোমান হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটক দুজনকে গ্রেফতার দেখিয়ে তাদের রোববার আদালতে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কে একটি চক্র পরিবহনে চাঁদাবাজি করে আসছে। ঘটনার দিন অভিযান পরিচালনা করে হাতেনাতে তাদের আটক করা হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   মহাসড়ক  চাঁদাবাজি  সময়  আটক  যুবক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: