চড়া দামে ডিজেল বিক্রি, অসাধু ব্যবসায়ীকে জরিমানা

বেড়া (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করার দায়ে পাবনার বেড়া উপজেলায় এক ডিজেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ

2026-03-08T20:07:04+00:00
2026-03-08T20:07:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চড়া দামে ডিজেল বিক্রি, অসাধু ব্যবসায়ীকে জরিমানা
বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:০৭ পিএম 
চড়া দামে ডিজেল বিক্রি, অসাধু ব্যবসায়ীকে জরিমানা। ছবি : সময়ের আলো
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করার দায়ে পাবনার বেড়া উপজেলায় এক ডিজেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার নাকালিয়া বাজারে এ অভিযান চালানো হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছে— এমন সংবাদের ভিত্তিতে নাকালিয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুর আলম নামের এক ডিজেল ব্যবসায়ী প্রতি লিটার ডিজেল ১৩০ টাকা দরে বিক্রি করছিল, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি। 

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 


অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।

এফআর


  বিষয়:   পাবনা  বেড়া  চড়া দামে  ডিজেল  বিক্রি  অসাধু  ব্যবসায়ী  জরিমানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: