ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক

খেলা

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য ও সময়ের আলোর সাবেক সিনিয়র রিপোর্টার রাজু আহমেদ রাসেল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

2026-03-09T19:40:52+00:00
2026-03-09T19:48:07+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:৪০ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ৭:৪৮ পিএম
রাজু আহমেদ রাসেল। ছবি : সময়ের আলো
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য ও সময়ের আলোর সাবেক সিনিয়র রিপোর্টার রাজু আহমেদ রাসেল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

সোমবার (৯ মার্চ) আনুমানিক বিকেল ৪টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisement
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আনুমানিক ২টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। আশপাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক বিকেল ৪টার রাজুর আহমেদকে মৃত ঘোষণা করেন।

রাজুর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের মৌসামুরা গ্রামে। রাতেই জানাজা শেষে তাকে দাফন করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, তার বাবার অকাল মৃত্যুর পর তিনি ঢাকার চাকরি ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকছিলেন।

রাজু আহমেদ দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিক হিসেবে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তিনি কর্মজীবনে দৈনিক ডেসটিনি, যায়যায়দিন এবং সর্বশেষ সময়ের আলোয় কাজ করেছেন। তিনি কাজের মাধ্যমে সহকর্মী ও পাঠকদের আস্থা অর্জন করেছিলেন। তার মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি তার মা, দুই বোন এবং সহধর্মিণীসহ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
  বিষয়:   বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি  রাজু আহমেদ রাসেল  ক্রীড়া সাংবাদিক  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: