ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদের মৃত্যুতে বিসিবির শোক

নিজস্ব প্রতিবেদক

খেলা

ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেলের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। আজ সোমবার ৪১ বছর বয়সে হৃদরোগে

2026-03-09T21:36:55+00:00
2026-03-09T22:23:19+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদের মৃত্যুতে বিসিবির শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৩৬ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ১০:২৩ পিএম
ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেল (বামে) এবং বিসিবির লোগো। ছবি : সংগৃহীত
ক্রীড়া সাংবাদিক রাজু আহমেদ রাসেলের মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করছে। আজ সোমবার ৪১ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার অকাল অকাল প্রয়াণে সোমবার বিসিবির মিডিয়া বিভাগ এক বিবৃতিতে এ শোক জানিয়েছে। 

Advertisement
ওই বিবৃতিতে বিসিবি বলেছে, রাসেল এক দশকেরও বেশি সময় ধরে দেশের ক্রীড়া সাংবাদিকতার জগতে একজন পরিচিত মুখ ছিলেন। তার কর্মজীবনে তিনি দেশে এবং বিদেশে অসংখ্য ক্রিকেট ইভেন্ট কভার করেছেন এবং তিনি ডেইলি ডেসটিনি, যায় যায় দিন এবং দৈনিক সময়ের আলোতে কাজ করেছেন।

বোর্ড তার শোকসন্তপ্ত পরিবার এবং নিকটাত্মীয়দের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং প্রয়াত আত্মার চিরশান্তি কামনা করছে।

ক্রীড়া সাংবাদিক রাজুর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের মৌসামুরা গ্রামে। তার বাবার অকাল মৃত্যুর পর তিনি ঢাকার চাকরি ছেড়ে দিয়ে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকছিলেন।

রাজু আহমেদ দীর্ঘদিন ধরে ক্রীড়া সাংবাদিক হিসেবে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তিনি কর্মজীবনে দৈনিক ডেসটিনি, যায়যায়দিন এবং সর্বশেষ সময়ের আলোয় কাজ করেছেন। তিনি কাজের মাধ্যমে সহকর্মী ও পাঠকদের আস্থা অর্জন করেছিলেন। 

তার মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি তার মা, দুই বোন এবং সহধর্মিণীসহ পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


/এমএইচআর/ এফআর
  বিষয়:   ক্রীড়া সাংবাদিক  রাজু আহমেদ  মৃত্যু  বিসিবি শোক 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: