জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে আটক ১৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু অস্ত্রও

2026-03-09T21:38:44+00:00
2026-03-09T21:38:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে আটক ১৫
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৩৮ পিএম 
জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানে আটক ১৫। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

সোমবার (৯ মার্চ) দুপুর ২টার পর অভিযান নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হয়ে এসব কথা বলেন তিনি।

ডিআইজি আহসান হাবীব পলাশ জানান, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব এবং জেলা প্রশাসনের সমন্বয়ে একটি বড় ধরনের যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে এখন পর্যন্ত প্রায় ১৫ জনকে আটক করা হয়েছে। কিছু ব্যক্তি পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের ধরতে তল্লাশি অভিযান এখনও চলমান রয়েছে।


অস্ত্র উদ্ধারের বিষয়ে ডিআইজি বলেন, অভিযানে কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে এখনো ঠিক কতটি অস্ত্র উদ্ধার হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  সীতাকুণ্ড  জঙ্গল সলিমপুর  যৌথ বাহিনী  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: