ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ইরানে চলমান হামলা পাল্টা হামলার জেরে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

2026-03-09T21:52:43+00:00
2026-03-09T21:52:43+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৫২ পিএম   (ভিজিট : ১৬৫)
ফাইল ছবি
ইরানে চলমান হামলা পাল্টা হামলার জেরে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ৯ মার্চ পর্যন্ত মোট ৩৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে। দিনে দিনে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে।

সোমবার (৯ মার্চ) ৩৩টি বাতিল ফ্লাইটের মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি ফ্লাইট রয়েছে।

এদিন বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতে। ওই দিন থেকেই বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল শুরু হয়। ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি ও ৮ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়।

/এমএইচআর


  বিষয়:   ঢাকা  ফ্লাইট  বাতিল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: