ঝালকাঠিতে প্রাইভেটকার–ইজিবাইকের সংঘর্ষ : শিশুসহ আহত ৩

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি সদর উপজেলায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক মাস বয়সি শিশুসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) দুপুরে জেলা

2026-03-09T21:57:20+00:00
2026-03-09T21:57:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে প্রাইভেটকার–ইজিবাইকের সংঘর্ষ : শিশুসহ আহত ৩
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৫৭ পিএম 
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার। ছবি : সময়ের আলো
ঝালকাঠি সদর উপজেলায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক মাস বয়সি শিশুসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) দুপুরে জেলা শহরের বাসন্ডা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সদর উপজেলার কীর্তিপাশা এলাকার বাসিন্দা ইজিবাইক চালক খোকন মোল্লা (৫৪), কাঁঠালিয়া উপজেলার কৈখালী এলাকার মিরাজ হোসেন (৩৫) এবং তার এক মাস বয়সি কন্যা সাইফা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠির দিকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে রাজাপুরমুখী একটি ইজিবাইকের বাসন্ডা ব্রিজের ঢালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে থাকা যাত্রীরা আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। তবে ইজিবাইক চালক খোকন মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এফআর


  বিষয়:   ঝালকাঠি  প্রাইভেটকার  ইজিবাইক  সংঘর্ষ  শিশু  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: