ইরানে হামলায় অংশ না নেওয়ার ঘোষণা দিলো আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে ‘অযাচিতভাবে’ লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। পাশাপাশি ইরানের বিরুদ্ধে

2026-03-09T22:07:17+00:00
2026-03-09T22:07:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানে হামলায় অংশ না নেওয়ার ঘোষণা দিলো আরব আমিরাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:০৭ পিএম   (ভিজিট : ১১০)
রাষ্ট্রদূত জামাল আল মুশারখ। সংগৃহীত ছবি
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে ‘অযাচিতভাবে’ লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। পাশাপাশি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় আরব আমিরাত অংশ নেবে না বলেও দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (৯ মার্চ) জাতিসংঘে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখের বরাতে সংবাদমাধ্যম এএফপি তথ্য জানিয়েছে।   

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির আগে এবং এখনও আমরা অত্যন্ত স্পষ্ট করে বলেছি, আরব আমিরাত তার ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেবে না এবং আমরা এ ধরনের কোনো সংঘাতে জড়াব না।

তুরস্ককে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রচেষ্টাকে ‘বিপজ্জনক উসকানি’ বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তুরস্কের আকাশসীমায় প্রবেশের পর ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত ও ধ্বংস করেছে।


আমিরাতের এই মন্ত্রণালয় বলেছে, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তুরস্ককে লক্ষ্য করে দ্বিতীয়বার হামলার চেষ্টা চালানো হয়েছে। এই হামলাকে ‘রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন’ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে দেশটি।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর ওপর এই ধরনের ধারাবাহিক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে।

এর আগে গত সপ্তাহে তুরস্ককে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছিল আঙ্কারা। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অভিযোগ অস্বীকার করেছে। সর্বশেষ সোমবারের হামলার অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সময়ের আলো/আআ


  বিষয়:   ইরান  হামলা  অংশ  ঘোষণা  আরব  আমিরাত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: