আসামের নুমালিগড় শোধনাগার থেকে সীমান্তবর্তী (ক্রস-বর্ডার) পাইপলাইনের মাধ্যমে দেশে ৫ হাজার টন ডিজেল পাঠাচ্ছে ভারত। চুক্তি অনুযায়ী, পাইপলাইনের মাধ্যমে ভারত প্রতি বছর বাংলাদেশকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল সরবরাহ করবে।
মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমানের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
ফোনালাপে এএনআইকে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী পাইপলাইনের মাধ্যমে ভারত প্রতি বছর বাংলাদেশকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল সরবরাহ করবে। আজ যে ৫ হাজার টন ডিজেল আসছে, সেটি এই চুক্তিরই অংশ বলেও জানান তিনি।
বিপিসি চেয়ারম্যান আরও বলেন, চুক্তি অনুযায়ী ছয় মাসের মধ্যে কমপক্ষে ৯০ হাজার টন ডিজেল বাংলাদেশে আমদানি হওয়ার কথা। আজ ৫ হাজার টনের চালান আসছে, আশা করছি আগামী দুই মাসের মধ্যে ছয় মাসের পুরো ডিজেলের পরিমাণ আমরা নিয়ে আসতে পারব বলে আশা রাখেন তিনি।
/ইউএমএইচ