ইরানকে বিশ্বকাপে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র : ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক

খেলা

চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরান যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।প্রায় তিন

2026-03-11T19:42:26+00:00
2026-03-11T19:42:26+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
ইরানকে বিশ্বকাপে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র : ফিফা সভাপতি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৪২ পিএম 
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সংগৃহীত ছবি
চলমান যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও ইরান যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

প্রায় তিন মাস পর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে সাম্প্রতিক সময়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সূচি অনুযায়ী, ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ইরানের। এরপর ২১ জুন একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা খেলবে ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে এ বিশ্বকাপ আয়োজন করবে।

সাম্প্রতিক সময়ে ইরানের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়তে পারে। 


এর জবাবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ৪৮ দলের এই টুর্নামেন্টে ইরান খেলুক বা না খেলুক, তা নিয়ে তার ‘মাথাব্যথা নেই’।

এদিকে ইনফান্তিনো জানিয়েছেন, মঙ্গলবার রাতে তিনি ট্রাম্পের সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন। সে সময় তিনি ইরানকে যুক্তরাষ্ট্রে এসে প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে আশ্বাস পেয়েছেন। 

ইনফান্তিনো ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমরা ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছি। ইরান ফিফা ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী দল। আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন যে ইরানকে অবশ্যই যুক্তরাষ্ট্রে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিতে স্বাগত জানানো হবে।’

সময়ের আলো/এআর


  বিষয়:   ইরান  বিশ্বকাপ  যুক্তরাষ্ট্র  ফিফা সভাপতি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: