বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্র‌তি‌নি‌ধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে ভুঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় এক ঘণ্টা

2026-03-11T21:55:48+00:00
2026-03-11T21:55:48+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্র‌তি‌নি‌ধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৯:৫৫ পিএম 
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে ভুঁইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

বুধবার (১১ মার্চ) তারাব পৌরসভার খাদুন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অবরোধ কর্মসূচি করেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তারাব পৌরসভার খাদুন এলাকার ভুঁইয়া ফেব্রিকস পোশাক কারখানায় ৪০০ শ্রমিক কাজ করে। শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাস বকেয়া থাকলেও মালিকপক্ষ বিষয়টি নিয়ে টালবাহানা করে আসছে। 

বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন, বকেয়া বেতন ও ঈদ বোনাস ১৮ মার্চ পরিশোধ করা হবে জানিয়েছে মালিকপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। 

এতে ঢাকা সিলেট মহাসড়কে ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 


পরবর্তীতে মালিকপক্ষ আগামীকাল (১২ মার্চ) বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেয়। 

এতে স্বাভাবিক হতে শুরু করে ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ উঠিয়ে কাজে যোগ দেয়।

এফআর


  বিষয়:   নারায়ণগঞ্জ  রূপগঞ্জ  বকেয়া  বেতন  ঢাকা-সিলেট মহাসড়ক  বিক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: