ঈদ মাতাতে প্রস্তুত ছোটপর্দার তারকারা

মাসুদুর রহমান

আনন্দ সময়

ঈদুল ফিতরের খুব বেশি দেরি নেই। এই সময়ে জমে উঠেছে নাটকপাড়া। শেষ হয়েছে অনেক নাটকের কাজ। বিভিন্ন লোকেশনে চলছে আরও

2026-03-12T05:47:03+00:00
2026-03-12T05:47:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ঈদ মাতাতে প্রস্তুত ছোটপর্দার তারকারা
মাসুদুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৪৭ এএম 
সংগৃহীত ছবি
ঈদুল ফিতরের খুব বেশি দেরি নেই। এই সময়ে জমে উঠেছে নাটকপাড়া। শেষ হয়েছে অনেক নাটকের কাজ। বিভিন্ন লোকেশনে চলছে আরও নাটকের শুটিং। শুধু টিভি চ্যানেলের জন্য নয়; ইউটিউব চ্যানেলের জন্যও তৈরি করা হচ্ছে নাটক। এসব নিয়ে লাইট-ক্যামেরায় ব্যস্ত সময় পার করছেন পরিচালক ও অভিনয়শিল্পীরা। এ অবস্থা থাকবে চাঁদ রাত পর্যন্ত।

ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘লেলিন’। দয়াল সাহা ও দেবাশীষ চক্রবর্তীর রচনায় এটি পরিচালনা করেছেন সুব্রত সঞ্জীব। নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, আঁখি চরিত্রে সাফা কবির। এই জুটিকে দেখা যাবে মাহমুদ মাহিনের  ‘বেসড অন ট্রু স্টোরি’ নাটকে। ফারহান ও সাফা জানান, ঈদের একাধিক নাটকে জুটি বেঁধেছেন তারা। 

তাদের অভিনীত নাটকগুলো দর্শকদের ভিন্ন স্বাদ দেবে বলে প্রত্যাশা তাদের। ঈদে ‘মৎস্য কন্যা’ হয়ে আসছেন সাফা কবির। মো. জামাল হোসেনের গল্প ভাবনায় ‘মৎস্য কন্যা’ নাটকটি পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন।  এতে তার বিপরীতে রয়েছেন খায়রুল বাশার। নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হবে। 

সাফা বলেন, ‘ক্যারিয়ারে একেবারে ভিন্ন একটি চরিত্র মৎস্য কন্যা। এমন চরিত্রে প্রথম অভিনয়। খুবই চ্যালেঞ্জিং ছিল কাজটি।’ একজন সহজ-সরল মানুষের প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এনটিভির  নাটক ‘সদা সত্য বলিব’। আশরাফুল চঞ্চলে রচনা ও সাগর জাহানের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও আইশা খান। 

একই পরিচালকের হাস্যরসের ‘আদু ভাই’ নাটকে দেখা যাবে এই জুটিকে। এটি প্রচারিত হবে বাংলাভিশনে। এ ছাড়া আইশা খানকে দেখা যাবে সাইদুর ইমনের ঈদের নাটক ‘সে কী আসবে না’, রাফাত মজমুদার রিংকুর ‘আমি একজন খুনি বলছি’, মোহন আহমেদের ‘হৃদয়ে তুমি’ এবং মিফতাহ আনানের ‘বাবুই পাখির বাসা’ নাটকে। আমি একজন খুনি বলছি নাটকে আইশার বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান। সে কী আসবে না এবং হৃদয়ে তুমি নাটক দুটিতে আয়শার সঙ্গে আছেন ইয়াশ রোহান। 

আইশা বলেন, ঈদের ছয়টি নাটকে দেখা যাবে আমাকে। প্রতিটি নাটকের গল্প ও চরিত্রে ভিন্নতা পাবেন দর্শক।

রেজানুর রহমান পরিচালিত নাটক ‘হ্যালো বলো’। অভিনয় করেছেন শানারেই দেবী শানু ও রওনক হাসান। রাবেয়া খাতুনে গল্প অবলম্বনে আবুল হায়াত নির্মাণ করেছেন ঈদের নাটক ‘সখিনা’। অভিনয় করেছেন শ্যামল মাওলা, মৌসুমী মৌ ও আবুল হায়াত। নাটকটি প্রচারিত হবে চ্যানলে আইতে। একই চ্যানেলে দেখা যাবে সালাহউদ্দিন লাভলুর নাটক ‘সরল সত্যবাদী’। এই নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সাইকা আহমেদ, সালাহউদ্দিন লাভলু, বরুণ সরকার ও জুয়েল।

‘আমি বেশি গরিব’ নাটকে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি। এটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমিকে আরও দেখা যাবে তারিক মোহাম্মদ হাসানের ‘লাল মোরগের ঝোল’ নাটকে। মোশাররফ করিম বলেন, ‘ঈদের অনেক নাটকে কাজ করেছি। কতটা প্রচারে আসবে তা জানা নেই। তবে হিমির সঙ্গে একাধিক নাটকে দেখা যাবে।’

তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান জুটি বেঁধেছেন ‘অন্ধ বালক’ নাটকে। নাজিম-উদদৌলার রচনায় এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এর গল্পে প্রেম আছে, প্রেমের পরিণতিও আছে। তৌসিফ মাহবুব বলেন, ঈদের বেশ কয়েকটি নাটকে কাজ করা হলেও ‘অন্ধ বালক’ নাটকের গল্পটি আমার কাছে অন্যরকম লেগেছে। সাদিয়া আইমান বলেন, নাটকের গল্পটি সত্যিই অসাধারণ। দর্শকদেরও ভালো লাগবে।

রাফাত মজুমদার রিংকুর ভিন্ন ঘরানার প্রেমের গল্পের ‘ডানা ভাঙা পাখি’ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাশার ও তানজিম সাইয়ারা তটিনী। একই পরিচালক  ইয়াশ রোহান ও আইশা তাহিয়া খানকে নিয়ে নির্মাণ করেছেন ‘আমার হয়ে থেকো’। কমেডি গল্পের নাটক ‘স্যার বনাম ম্যাডাম’। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আহসান হাবিব। অভিনয়ে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।

খায়রুল বাশার ও তটিনী অভিনীত ‘ভেজা চোখ’। নাটকটি নির্মাণ করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ঈদের বেশ কিছু নাটকে জুটি বেঁধেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এর মধ্যে অন্যতম ‘বউয়ের বিয়ে’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। হিমি বলেন, ‘বরাবরের মতো এবারের ঈদেও আমাদের জুটি গ্রহণ করবেন দর্শক।’
 
ফেরদৌস হাসান রচিত ও পরিচালিত প্রেম ও প্রতিবন্ধকতার গল্পের ‘গোলাপ আর কাঁটা’ নাটকে দেখা যাবে সাঈদ জামান শাওন ও মুমতাহিনা টয়াকে। এই নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। 

রোমান্টিক গল্পের ‘মনের মানুষ’ নাটকে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ ফুয়াদ। নাটকটি নিয়ে তটিনী বলেন, এই নাটকটি আমার কাছে ঈদের অন্যতম কাজ মনে হয়েছে। পরিচালক সুন্দর একটি রোমান্টিক গল্পের উপস্থাপন করেছেন।

‘অবশেষে’ নাটকে জুটি বেঁধেছেন মুশফিক আর ফারহান ও নীলাঞ্জনা নীলা। এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। ঈদুল ফিতরের বিশেষ নাটক ‘মন কারিগর’ প্রচারিত হবে দীপ্ত টিভিতে। রাগিব রায়হান পিয়াল পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন সাদ নওভি, জান্নাত জিম ও দীপা খন্দকার। একই চ্যানেলে প্রচারিত হবে পার্থ শেখ ও আয়েশা তাবাসসুম অভিনীত নাটক ‘স্টুডিও তাজমহল’। 

পরিচালনা করেছেন মজুমদার শিমুল। সাগর জাহানের ‘ছিটকিনি’তে অভিনয় করেছেন তানজিকা আমিন। এতে তার বিপরীতে রয়েছেন জোভান। জোভান বলেন, ‘ঈদের অনেক নাটকে কাজ করেছি। তবে ছিটকিনির গল্পটি আমার কাছে অন্যরকম লেগেছে।’

এ ছাড়া ঈদের আরও দুটি নাটকে তানজিকাকে দেখা যাবে বলে জানান অভিনেত্রী। ফারহান আহমেদ জোভান ও গায়িকা পড়শি অভিনয় করেছেন ‘মন প্রিয়া’ নাটকে। এই নাটকটি পরিচালনা করেছন মহিদুল মহিম। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা মৌ।

এদিকে জোভান ও নাজনীন নীহাকে নিয়ে জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন রোমান্টিক গল্পের নাটক ‘হৃদয়ের ওপাশে তুমি’। নীহা বলেন, ‘বরাবরের মতো এবারও ঈদে একাধিক রোমান্টিক গল্প নিয়ে হাজির হতে যাচ্ছি। হৃদয়ের ওপাশে তুমি দর্শকদের হৃদয়ে দাগ কাটবে বলে মনে করছি।’ এ ছাড়া জাকারিয়া সৌখিন পরিচালিত আসছে ‘আপনজন’।  নাটকে থাকছে জোভান ও নীহা। আসছে ঈদে ক্যাপিটাল ড্রামা ইউটিউব এ।

ইমরোজ শাওনের পরিচালনায় জোভান-তটিনীকে দেখা যাবে ‘গুডলাক’ নাটকে। এই জুটিকে দেখা যাবে প্রবীর রায় চৌধুরীর ‘প্রিয় নামে ডেকো’ নাটকে। মুহাম্মদ মিফতা আনান পরিচালিত ‘পরান পাখি’ নাটকে কেয়া পায়েল অভিনয় করেছেন ফারহানের বিপরীতে। 

নাটকটি নিয়ে পায়েল বলেন, একটি সুন্দর রোমান্টিক মেজাজের নাটক পরান পাখি, যা সবার মনকে ভরিয়ে দেবে। টেলিছবি ‘মন ফড়িং’তে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। 

সময়ের আলো/আআ



Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: