‘চক্র ২’ এ নতুন তৌসিফ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

‘চক্র’র প্রথম সিজনের সাফল্যের পর এবার ঈদুল ফিতরে আসছে এর দ্বিতীয় সিজন ‘চক্র ২’ । ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে

2026-03-12T05:53:33+00:00
2026-03-12T05:53:33+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘চক্র ২’ এ নতুন তৌসিফ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৫৩ এএম 
তৌসিফ মাহবুব। সংগৃহীত ছবি
‘চক্র’র প্রথম সিজনের সাফল্যের পর এবার ঈদুল ফিতরে আসছে এর দ্বিতীয় সিজন ‘চক্র ২’ । ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে যাওয়া ভিকি জাহেদ পরিচালিত এই ওয়েব সিরিজটির ফার্স্টলুক পোস্টার সম্প্রতি মুক্ত করা হয়েছে। সেই পোস্টারে দেখা গেছে রক্তমাখা খালি গা, এক হাতে চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছেন অভিনেতা তৌসিফ মাহবুব। এই পোস্টার মুক্তির পর থেকেই বেশ আলোচনা চলছে সর্বত্র।

চক্রর প্রথম সিজনের মতোই দ্বিতীয়টিতেও তৌসিফকে ‘হুমায়ূন’ চরিত্রে দেখা যাবে। তবে এবার চরিত্রটির কয়েকটি ভিন্ন দিক বা রূপ সামনে আসবে। 
এ প্রসঙ্গে তৌসিফ বলেন, গত তিন-চার বছরের মধ্যে অভিনয়ে যতটুকু উন্নতি করতে পেরেছি, তার পুরোটা ঢেলে দিয়েছি। শুটিং চলাকালে অন্য কোনো কাজও করিনি। চরিত্রের লুক ও মেজাজ ধরে রাখার জন্য কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই ওয়েব সিরিজে রহস্যময়ী চরিত্রে অভিনয় করছেন লাক্সতারকা আজমেরী হক বাঁধন। 

ফার্স্টলুক পোস্টার মুক্তি পাওয়ার পর ফেসবুকে ওয়েব সিরিজটি নিয়ে বাঁধন লিখেছেন, শয়তান খোঁজে সুখী সংসার। শয়তান যখন আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না। ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল? 

প্রসঙ্গত, ২০০৭ সালে ময়মনসিংহে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করে। এই ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। কেন তারা এমনটা করেছিল, সেই রহস্যের পুরোটা এখনও অজানা। ওই ঘটনার সঙ্গে শেয়ার্ড হ্যালুসিনেশনের মতো ঘটনা মিশিয়ে ভিকি জাহেদ নির্মাণ করেন ‘চক্র’। ২০২১ সালে ২০ পর্বের টিভি ধারাবাহিক হিসেবে নির্মাণ করলেও গত অক্টোবরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে সিরিজ আকারে মুক্তি দেওয়া 
হয় চক্র।

সময়ের আলো/আআ


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: