ইসরায়েলের বিরুদ্ধে এক হয়েছে ৮ মুসলিম দেশ

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

পবিত্র রমজান মাসে টানা ১২ দিন আল-আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে একযোগে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি

2026-03-12T13:29:14+00:00
2026-03-12T17:49:08+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলের বিরুদ্ধে এক হয়েছে ৮ মুসলিম দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১:২৯ পিএম  আপডেট: ১২.০৩.২০২৬ ৫:৪৯ পিএম  (ভিজিট : ১৬৯)
আল-আকসা। ছবি : বিবিসি
পবিত্র রমজান মাসে টানা ১২ দিন আল-আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে একযোগে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর ও আরব আমিরাত নিন্দা জানিয়েছে।

বুধবার (১২ মার্চ) প্রকাশিত যৌথ বিবৃতিতে আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, পূর্ব জেরুজালেমের পুরোনো শহর এবং উপাসনালয়ে ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের সরাসরি লঙ্ঘন।

দেশগুলো উল্লেখ করেছে, আল-আকসা মসজিদ শুধু মুসলমানদের জন্য নির্ধারিত এবং জেরুজালেমে ইসলামি ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোতে ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই।
আরও পড়ুন

বিবৃতিতে আরও বলা হয়, আল-আকসার প্রশাসন জর্ডানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ওয়াকফ বিভাগের দায়িত্বে রয়েছে। ইসরায়েলকে মুসল্লিদের বাধাহীন প্রবেশ নিশ্চিত করতে, ফটক খোলার নির্দেশ দিতে এবং পুরোনো শহরে প্রযোজ্য সব সীমাবদ্ধতা তুলে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে নিরাপত্তাজনিত কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ঘটনা ফিলিস্তিনিদের মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে দেখেছে। একইভাবে হামাসও আল-আকসা বন্ধ রাখাকে ধর্মীয় স্বাধীনতার গুরুতর লঙ্ঘন এবং বিপজ্জনক নজির হিসেবে বর্ণনা করেছে।

এ ঘটনায় মুসলিম বিশ্বের ঐক্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ আরও জোরদার হয়েছে।

এএডি/


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: