পরিচয় গোপন করে আকস্মিক ইউএনও কার্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কাউকে কিছু না জানিয়ে হঠাৎ মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে উপস্থিত হন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।গতকাল বুধবার সকাল

2026-03-12T17:50:42+00:00
2026-03-12T17:50:42+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
পরিচয় গোপন করে আকস্মিক ইউএনও কার্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৫:৫০ পিএম 
সিংগাইর ইউএনও কক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। ছবি : সংগৃহীত
কাউকে কিছু না জানিয়ে হঠাৎ মানিকগঞ্জের সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে উপস্থিত হন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।  

গতকাল বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিমন্ত্রী নিজের গাড়ির জাতীয় পতাকাটি ঢেকে ইউএনওর কার্যালয়ে যান। এরপর সরাসরি তিনি ইউএনও খায়রুন নাহারের কক্ষে ঢুকেন। সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিতে প্রতিমন্ত্রী এ আকস্মিক পরিদর্শন করেন বলে জানা গেছে। 

ইউএনওসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা তখন নিজ নিজ কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। অনুপস্থিত ছিলেন শুধু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী। প্রতিমন্ত্রী তাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং অনুপস্থিতির কারণ জানতে চান। 

ইউএনও খায়রুন নাহার বলেন, আমি অফিসে আসার প্রায় পাঁচ মিনিট পর সকাল ৯টার দিকে প্রতিমন্ত্রী আমার অফিসে আসেন। তিনি প্রায় এক ঘণ্টা উপজেলা চত্বরে অবস্থান করেন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন। 

অন্যদিকে, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি দেখে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী উপজেলা চত্বর ত্যাগ করার সময় সরকারি গাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করাসহ পুলিশ প্রটোকলে সিংগাইর থেকে ঢাকায় যান।

/এমএইচআর 
 


  বিষয়:   ইউএনও  কার্যালয়  পরিদর্শন  প্রতিমন্ত্রী  মানিকগঞ্জ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: