প্রথম ৬ দিনের যুদ্ধেই খরচ ১১৩০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সাথে চলমান যুদ্ধের প্রাথমিক পর্যায়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের একটি বিশাল অঙ্ক সামনে এসেছে।প্রতিরক্ষা দফতর পেন্টাগনের হিসাব অনুযায়ী, এই

2026-03-12T20:13:32+00:00
2026-03-12T20:13:32+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
প্রথম ৬ দিনের যুদ্ধেই খরচ ১১৩০ কোটি ডলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:১৩ পিএম 
সংগৃহীত ছবি
ইরানের সাথে চলমান যুদ্ধের প্রাথমিক পর্যায়েই মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের একটি বিশাল অঙ্ক সামনে এসেছে। 

প্রতিরক্ষা দফতর পেন্টাগনের হিসাব অনুযায়ী, এই সংঘাতের প্রথম ছয় দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ১১.৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ১৩০ কোটি টাকার সমান। 

গত মঙ্গলবার আইনপ্রণেতাদের সঙ্গে আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে সামরিক কর্মকর্তারা এই বিপুল ব্যয়ের হিসাব তুলে ধরেন বলে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি নিউজ জানিয়েছে।

​তবে এই ব্যয়ের হিসাবটিই চূড়ান্ত নয় বলে ধারণা করা হচ্ছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের দেওয়া এই আনুমানিক হিসাবের মধ্যে সংঘাত সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। বিশেষ করে মূল লড়াই শুরু হওয়ার আগে বিভিন্ন স্থানে সামরিক সরঞ্জাম সংগ্রহ এবং বিপুল পরিমাণ জনবল মোতায়েনের পেছনে যে অর্থ ব্যয় হয়েছিল, তা এই হিসাবে যুক্ত নেই। 

ফলে সামরিক বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত প্রকৃত ব্যয়ের পরিমাণ পেন্টাগনের প্রকাশিত এই হিসাবের চেয়ে অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সময়ের আলো/আরবিএন 

  বিষয়:   ইরান  যুদ্ধ  মার্কিন  যুক্তরাষ্ট্র  ব্যয় 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: