বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হিন্দু পরিবারে হামলা, নারীসহ আহত ৪

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রাচীর টপকে একটি হিন্দু পরিবারের বাড়িতে প্রবেশ করে হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায়

2026-03-12T22:03:55+00:00
2026-03-12T22:03:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হিন্দু পরিবারে হামলা, নারীসহ আহত ৪
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম 
হামলায় আহত সারথী রাণী ও বৈশাখী রাণী। সংগৃহীত ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রাচীর টপকে একটি হিন্দু পরিবারের বাড়িতে প্রবেশ করে হামলা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের কৈপাড়া গ্রামে আনীত রায়ের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর সুদীপ রায়ের দরজায় ডাকাডাকি এবং ধাক্কাধাক্কি করে। এ সময় সুদীপ রায় দরজা খুলে বের হওয়া মাত্রই মুখ ঢাকা অজ্ঞাত সন্ত্রাসীরা লোহার পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তার আত্মচিৎকারে পরিবারের অন্যরা বেরিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরকেও মারধর করে। এতে সুদীপ রায়, সারথী রাণী, বৈশাখি রাণী ও নির্মল রায়সহ চারজন গুরুতর আহত হন। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।


স্বজনরা আহতদের তাদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, হিন্দু বাড়িতে হামলার অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   বিদ্যুৎ  সংযোগ  বিচ্ছিন্ন  হিন্দু  পরিবার  হামলা  নারী  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: