‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ১ মার্চ। যার নেতৃত্বে রয়েছনে রাকিব-নাছির। মেয়াদ শেষের পরই নতুন নেতৃত্বের জন্য তোড়জোড়ও

2026-03-12T22:11:09+00:00
2026-03-12T22:11:09+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
‘ঈদের আগে বা পরে ছাত্রদলের নতুন কমিটি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:১১ পিএম 
সংগৃহীত ছবি
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ১ মার্চ। যার নেতৃত্বে রয়েছনে রাকিব-নাছির। মেয়াদ শেষের পরই নতুন নেতৃত্বের জন্য তোড়জোড়ও শুরু হয়েছে সংগঠনটিতে। সভাপতি ও সাধারণ সম্পাদক-শীর্ষ এই দুই গুরুত্বপূর্ণ পদকে ঘিরে সংগঠনটির ভেতরে চলছে নানা সমীকরণ, লবিং ও আলোচনা। 

এ প্রসঙ্গে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেছেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। নতুন কমিটির ব্যাপারে তিনি শতভাগ কনসার্ন এবং উনার সিদ্ধান্তে অচিরেই, হয়তো বা ঈদের আগে অথবা পরে যখনই উনি সিদ্ধান্ত নেবেন, তখনই নতুন কমিটি গঠন করা হবে। 


বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার সংসদে প্রথম অধিবেশনে যোগদান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রদল সর্বদা রাজপথে ও শিক্ষার্থীদের মননে পজিটিভ ভাবে অবস্থান করবে। একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।’ 

ইফতার মাহফিলে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিভিন্ন জেলা থেকে আসা প্রায় এক হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   ঈদের আগে-পরে  ছাত্রদল  নতুন কমিটি 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: