আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে হাসপাতালে মেডিকেল বোর্ডের

2026-03-13T02:11:57+00:00
2026-03-13T02:16:10+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
আইসিইউতে মির্জা আব্বাস, নেওয়া হবে সিঙ্গাপুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:১১ এএম  আপডেট: ১৩.০৩.২০২৬ ২:১৬ এএম  (ভিজিট : ৪১৩)
মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তাকে হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

এদিকে, মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সময়ের আলোকে বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ১৩ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছেন।


এর আগে, মির্জা আব্বাসকে দেখতে বৃহস্পতিবার রাতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রীর কাছে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি মহান রবের নিকট মির্জা আব্বাসের আশু আরোগ্য কামনা করেন।

মির্জা আব্বাসের মিডিয়া টিমের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত বুধবার (১১ মার্চ) ইফতারে পানি খাওয়ার সময়ই হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এফআর


  বিষয়:   আইসিইউ  মির্জা আব্বাস  সিঙ্গাপুর 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: