যুদ্ধে হতাহত অন্তত ১১০০ শিশু

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান ‘তীব্র সংঘাত’ মধ্যপ্রাচ্যের লাখ লাখ শিশুর জন্য এক ‘বিপর্যয়কর’ পরিস্থিতি তৈরি করেছে বলে সতর্ক

2026-03-13T03:47:56+00:00
2026-03-13T03:47:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধে হতাহত অন্তত ১১০০ শিশু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:৪৭ এএম 
প্রতীকী ছবি
যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান ‘তীব্র সংঘাত’ মধ্যপ্রাচ্যের লাখ লাখ শিশুর জন্য এক ‘বিপর্যয়কর’ পরিস্থিতি তৈরি করেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। 

সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এই অঞ্চলে ১ হাজার ১০০-র বেশি শিশু নিহত বা আহত হয়েছে। খবর আলজাজিরার। 

বুধবার এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সহিংসতায় শিশুদের ওপর চরম আঘাত এসেছে। 

সংস্থাটির দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ইরানে ২০০ শিশু, লেবাননে ৯১ জন, ইসরাইলে ৪ জন এবং কুয়েতে ১ জন শিশু প্রাণ হারিয়েছে। 

সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘সহিংসতা যত বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।’ 

যুদ্ধের কারণে লাখ লাখ শিশুর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এবং অবিরাম বোমা হামলার মুখে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ মানুষ। 

বিবৃতিতে ইউনিসেফ আরও বলেছে, ‘শিশুদের হত্যা, পঙ্গু করা কিংবা তাদের জন্য প্রয়োজনীয় মৌলিক সেবাগুলো ধ্বংস করার কোনো অজুহাতই গ্রহণযোগ্য হতে পারে না।’ 

মধ্যপ্রাচ্যের প্রায় ২০ কোটি শিশুর ভবিষ্যৎ এখন হুমকির মুখে বলে উল্লেখ করেছে সংস্থাটি।

এফআর


  বিষয়:   যুক্তরাষ্ট্র  ইসরাইল  ইরান  যুদ্ধ  হতাহত  শিশু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: