ক্রিকইনফোর অ্যাওয়ার্ড পাচ্ছেন তাসকিন

ক্রীড়া ডেস্ক

খেলা

ক্রিকেটবিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর মর্যাদাপূর্ণ বার্ষিক পুরস্কারের তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ।প্রতি বছর ক্রিকেটের তিন ফরম্যাটে ব্যাটিং

2026-03-13T05:21:30+00:00
2026-03-13T05:21:30+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
ক্রিকইনফোর অ্যাওয়ার্ড পাচ্ছেন তাসকিন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:২১ এএম 
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
ক্রিকেটবিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোর মর্যাদাপূর্ণ বার্ষিক পুরস্কারের তালিকায় নাম লিখিয়েছেন বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ। 

প্রতি বছর ক্রিকেটের তিন ফরম্যাটে ব্যাটিং ও বোলিংয়ের সেরা পারফরম্যান্সগুলোকে স্বীকৃতি দেয় তারা, যেখানে ফ্র্যাঞ্চাইজি লিগের পারফরম্যান্সও গুরুত্ব পায়। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের সেরা টি-টোয়েন্টি লিগ বোলিং পারফরম্যান্সের জন্য তাসকিন আহমেদকে মনোনীত করা হয়েছে।

বিপিএলের গত আসরে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ১৯ রান খরচায় ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়েছিলেন তাসকিন। টি-টোয়েন্টির দীর্ঘ ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট শিকারের বিরল কীর্তি গড়েন তিনি, যা কি না যেকোনো বাংলাদেশি বোলারের জন্য এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। 

তাসকিনের সেই বিধ্বংসী স্পেলটিকেই বছরের সেরা লিগ বোলিং হিসেবে বেছে নেওয়া হয়েছে। সেই ম্যাচে তিনি দুর্বার রাজশাহীর হয়ে মাঠে নেমেছিলেন।

ম্যাচটিতে ডানহাতি এই পেসার শুরু থেকেই ঢাকার ব্যাটারদের ওপর চড়াও হন। ইনিংসের শুরুতেই লিটন দাসকে সিøপে ক্যাচ দিতে বাধ্য করার পর ভয়ংকর হয়ে ওঠার আগেই সাজঘরে ফেরান ওপেনার তানজিদ হাসানকে। তবে তাসকিন সবচেয়ে বেশি রুদ্রমূর্তি ধারণ করেন ইনিংসের শেষভাগে। নিজের শেষ ওভারের মাত্র চার বলের ব্যবধানে তুলে নেন ৩টি উইকেট, আর তাতেই পূর্ণ হয় ঐতিহাসিক ৭ উইকেট। 

তাসকিনের এই তোপের মুখেও ঢাকা ক্যাপিটালস ১৭৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। যদিও লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করেছিল তাসকিনের দল দুর্বার রাজশাহী।

এফআর


  বিষয়:   ক্রিকইনফোর অ্যাওয়ার্ড  তাসকিন আহমেদ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: