সেহরি রান্নার আগুনে ৫ মালদ্বীপ প্রবাসী নিহত

সময়ের আলো ডেস্ক

প্রবাস

সেহরির রান্না করতে গিয়ে গ্যাসের আগুনেমালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে ৫ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

2026-03-13T17:30:43+00:00
2026-03-13T17:30:43+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
সেহরি রান্নার আগুনে ৫ মালদ্বীপ প্রবাসী নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:৩০ পিএম 
মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে ৫ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
সেহরির রান্না করতে গিয়ে গ্যাসের আগুনে মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে ৫ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। 

শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন, তাজ উদ্দিন ইসলাম, সদর আলী, রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও নূরনবী সরকার। আহতরা হলেন- জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

হাইকমিশন জানিয়েছে, তারা ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করছে। মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া আহতদের রাজধানী মালের আইজিএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, সেহরির রান্না করতে গিয়ে গ্যাসের আগুনে কোয়ার্টারের ৭ বাংলাদেশি দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পাঁচজনের মৃত্যু। গুরুতর আহত অপর দুই বাংলাদেশিকে রাজধানী মালেতে স্থানান্তর করা হয়েছে। সেখানে থাকা মোট ৩৮ বাংলাদেশির মধ্যে বাকিরা ঘটনার সময় অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন।

হাইকমিশনের শ্রম কাউন্সিলর সোহেল পারভেজ বলেন, ‘আহত দুজনের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

/এমএইচআর 


  বিষয়:   মালদ্বীপ  প্রবাস  নিহত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: