নিরাপদ ঈদযাত্রায় সরকারের নানামুখী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও ভোগান্তিমুক্ত করতে সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো

2026-03-13T17:36:23+00:00
2026-03-13T17:36:23+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নিরাপদ ঈদযাত্রায় সরকারের নানামুখী উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও ভোগান্তিমুক্ত করতে সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। 

শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সারওয়ার জানিয়েছেন, ঈদযাত্রায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। 

এবারের ঈদযাত্রাকে নিরাপদ ও সফল করার জন্য পরিবহন শ্রমিকদের মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করে তিনি তাদের যাত্রী হয়রানি না করা এবং যত্রতত্র যাত্রী ওঠা-নামা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। 

একই সঙ্গে যানজট নিরসন এবং ছিনতাইকারী ও মলম পার্টির হাত থেকে যাত্রীদের রক্ষায় পরিবহন সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

​নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের পাশাপাশি প্রতিটি বাস টার্মিনালে সোয়াট টিম এবং ডগ স্কোয়াডসহ বেশ কয়েকটি বিশেষ সংস্থা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। 

এছাড়া মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে ঈদের আগের তিন দিন সাধারণ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে জরুরি পরিষেবা হিসেবে শুধুমাত্র পচনশীল কাঁচামাল বহনকারী ট্রাকগুলো এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থেকে নিয়মিত চলাচল করতে পারবে। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ​পবিত্র  ঈদুল  ফিতর  সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: