মধ্যপ্রাচ্যের প্রবাসীদের পাশে থাকা টপমোস্ট প্রায়োরিটি : পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রবাস

মধ্যপ্রাচ্যের চলমান সংকটে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকা সরকারের শীর্ষ অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন,

2026-03-13T17:46:39+00:00
2026-03-13T17:46:39+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রবাস
মধ্যপ্রাচ্যের প্রবাসীদের পাশে থাকা টপমোস্ট প্রায়োরিটি : পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:৪৬ পিএম 
সিলেট সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ছবি : সময়ের আলো
মধ্যপ্রাচ্যের চলমান সংকটে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকা সরকারের শীর্ষ অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, প্রবাসীদের সহায়তায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রবাসীদের ভিসা ও কর্মসংস্থান জটিলতা থাকলে তা নিরসনের কাজ করা হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট দূতাবাস ও মন্ত্রণালয়ের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। প্রবাসীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক হওয়া উচিত জনগণের সঙ্গে জনগণের। জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই টেকসই হয়। বিগত সময়ে ভারতের সঙ্গে শুধু শেখ হাসিনার সম্পর্ক ছিল। 

এর আগে বিকেলে সিলেট সার্কিট হাউসে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি সিলেটের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




  বিষয়:   পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা  প্রবাস  টপমোস্ট প্রায়োরিটি 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: